পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ঘোষণা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ঐতিহ্যবাহী পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১শে জুলাই মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের নিজস্ব হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।অনুষ্ঠানের শুরুতে মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য রাখেন তাঁর কন্যা সাবিনা খান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সুদূর অস্ট্রেলিয়া থেকে অনলাইন ভার্চ্যুয়ালের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মরহুমের পুত্র মোমিনুর হোসেন খান চৌধুরী। বক্তব্য প্রদানকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে একটি বিশেষ ‘মেধাবৃত্তি’ চালু করার আশ্বাস প্রদান করেন।স্মরণ সভায় বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— সহকারী প্রধান শিক্ষক মো. শামীমুর রহমান, সহকারী শিক্ষক হেমনাথ সরকার, সুরাইয়া পারভীন, প্রিয়াঙ্কা রানী, মো. আফতাবুজ্জামান এবং প্রাক্তন ধর্মীয় শিক্ষক মাওলানা আনোয়ারুল হাসান প্রমুখ।আলোচনা সভা শেষে মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন খাদিজাতুল কোবরা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ হাবিবী।বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাইল আলম-এর সঞ্চালনায় উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

