ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
এডিপি পর্যালোচনা সভা:  আইসিটি প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান মন্ত্রী ফকির মাহবুবের

এডিপি পর্যালোচনা সভা: আইসিটি প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান মন্ত্রী ফকির মাহবুবের

 

স্টাফ রিপোর্টার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাধীন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভা বুধবার ঢাকার আগারগাঁওস্থ আইসিটি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় আইসিটি বিভাগের চলমান কার্যক্রম মূল্যায়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠককালে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা (পিডি) নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতির বিস্তারিত আপডেট উপস্থাপন করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তাঁর বক্তব্যে মন্ত্রী প্রকল্পসমূহের দ্রুত, দক্ষ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। এছাড়া আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতিনিধি এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকেরা এই আলোচনা ও কৌশলগত পরিকল্পনা সভায় অংশ নেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন