ডার্ক মোড
Friday, 13 November 2026
ePaper   
Logo
ফেনীতে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও হুইলচেয়ার বিতরণ

ফেনীতে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও হুইলচেয়ার বিতরণ

ফেনী প্রতিনিধি

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহায়তায় ফেনীতে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ফেনী পৌরসভা প্রাঙ্গণে 'ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটি'র উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের স্বাস্থ্য পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন।

ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির চেয়ারম্যান আফতাব মোমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাডা বিএনপি পশ্চিমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটির উপদেষ্টা এস এম হুমায়ুন কবির পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় স্বাস্থ্য বিভাগের জনবল এখনো অপ্রতুল। তাই চিকিৎসাসেবার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং রোগ প্রতিরোধমূলক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এস এম হুমায়ুন কবির পাটোয়ারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সকল মৌলিক সুযোগ-সুবিধাসম্পন্ন আশ্রয়কেন্দ্র নির্মাণের জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নে মাবিয়া নাজির ফাউন্ডেশন, ডিজঅ্যাবিলিটি এইড সোসাইটি এবং দৃষ্টিপ্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বাধীন জীবনযাত্রায় সহায়তা করার লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

ফেনীতে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও হুইলচেয়ার বিতরণ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন