ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি

ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ। তবে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

শনিবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম।

তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল থেকে ভারত সাথে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে। বন্ধ থাকে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। একদিন বন্ধের পর রোববার আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি জাকারিয়া বলেন, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন