ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
চট্টগ্রাম বহির্নোঙরে দুটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষের পর কোস্ট গার্ডের উদ্ধার অভিযান

চট্টগ্রাম বহির্নোঙরে দুটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষের পর কোস্ট গার্ডের উদ্ধার অভিযান

চট্টগ্রাম ব্যুরো

শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের পর অবিলম্বে উদ্ধার ও সহায়তা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা প্রস্তুতকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম বহির্নোঙরের আলফা নোঙর এলাকায় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলের ট্যাংকার 'সি স্পাইক' (SEA SPIKE) নিয়ন্ত্রণ হারিয়ে নোঙর করে রাখা অপর একটি পণ্যবাহী জাহাজ 'সান শাইন' (SUN SHINE)-কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের ফলে 'সি স্পাইক' জাহাজটির কাঠামোগত মারাত্মক ক্ষতি হয় এবং জাহাজের পাশ্ববর্তী মূল বডি (হাল) ফেটে ইঞ্জিন রুমে সমুদ্রের পানি ঢুকতে শুরু করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস)-এর মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথেই 'অপারেশন সুরক্ষা'-এর অধীনে নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কোস্ট গার্ড জাহাজ 'সোনাদিয়া', টাগবোট 'প্রমত্ত' এবং একটি দ্রুতগতির টহল বোট ব্যবহার করে আভিযানিক দলটি দ্রুত জরুরি উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা, ধারাবাহিক নজরদারি এবং যোগাযোগের সুবিধার্থে ক্ষতিগ্রস্ত জাহাজটির পাশেই কোস্ট গার্ড জাহাজ সোনাদিয়া অবস্থান করছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন