ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
ভোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলা প্রতিনিধি

ভোলায় আয়োজিত এক মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত মানবিক উদ্যোগের অংশ হিসেবে নিয়মিত চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে এই বাহিনী।

এরই ধারাবাহিকতায়, কোস্ট গার্ড বেস ভোলার ব্যবস্থাপনায় সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা সদর উপজেলার ১১ নম্বর ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় সর্বমোট ২৯৬ জন দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ প্রদান করা হয়।

জনকল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপকূলীয় অঞ্চলে সাধারণ মানুষের সহায়তায় এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
ভোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন