ডার্ক মোড
Wednesday, 01 July 2026
ePaper   
Logo
সাঘাটায় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সাঘাটায় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ৩১ জুলাই সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে সকালে র‌্যালী, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

সাঘাটা উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সামশীল আরেফিন টিটু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন