ডার্ক মোড
Thursday, 27 August 2026
ePaper   
Logo
বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তর দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল।

বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তর দায়িত্ব পেলেন রফিকুল ইসলাম কাজল।

বরিশাল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বরিশাল উত্তর জেলা শাখার নতুন দপ্তর দায়িত্বে পদায়ন করা হয়েছে সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজলকে।
আজ ২৬ আগস্ট রোজ বুধবার বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ এবং সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির (অবহিতকরণ পত্র) মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দাপ্তরিক কর্মকাণ্ড সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে রফিকুল ইসলাম কাজলকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দলীয় নেতৃত্ব আশা প্রকাশ করে যে, তিনি তাঁর সাংগঠনিক দক্ষতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করবেন এবং বরিশাল উত্তর জেলা বিএনপির গতিশীলতা আরও বৃদ্ধি করবেন। একই সাথে দল থেকে তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন