সাংবাদিকপুত্র শিশু রিহানের বিদেশে চিকিৎসায় হাত বাড়ান
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
অসহায় পরিবারের শিশু রাগীব ইশরাক রিহান (৪)। সে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ও ভুগছেন। শিশু রিহানের ইতোমধ্যে একটি সার্জারি বিদেশে করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় সার্জারি আবারো বিদেশে গিয়ে করাতে শিশু রিহানের অভিভাবকদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিন্তু, অসহায় পরিবারের পক্ষে শিশুটির চিকিৎসা ব্যয় চালানো এখন অসম্ভব হয়ে পড়ছে।
শিশুটির বাবা ইখতিয়ার উদ্দীন আজাদ নওগাঁর পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ও
আমার দেশ পত্রিকার পত্নীতলা উপজেলা গণমাধ্যমকর্মি হিসেবে কাজ করছে। ইতোমধ্যে শিশুটির চিকিৎসা সেবা মেটাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এখন অসহায় ওই পরিবারটির বসতবাড়ি ছাড়া কোন সম্পদ নেই। ইতোমধ্যে একটি সার্জারি করাতে শিশু রিহানের বাবার ব্যবসা প্রতিষ্ঠান সহ পরিবারের গচ্ছিত সম্পদ শেষ হয়ে যায়।
অসহায় পরিবারের একমাত্র শিশুপুত্র রিহানের এখন বয়স সাড়ে ৪ বৎসর প্রায়। মেডিকেল রিপোর্ট অনুযায়ী শিশুটি হার্টের রক্তনালি ব্লক ২টি ও হার্টে ছিদ্র ২টি আরও অন্যান্য সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন।
ইতোমধ্যে ভারতের ব্যাঙ্গালোরুতে নারায়ণা হেল্থ হসপিটালের কার্ডিয়াক বিভাগের সার্জন ডাঃ দেবি প্রসাদ শেঠিসহ ৫ জন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত মোতাবেক গত ২০২৪ সালের ১০ মে প্রথম মাইক্রো সার্জারি করা হয়। তখন শিশুটি রিহানের বয়স ছিলো ২ বৎসর ৪ মাস প্রায়। এসময়ে জন্মগত ১টি রক্তনালি ব্লক সেটিং এবং হার্টের ফুসফুসের বেলুন চেইঞ্জ করা হয় ৩টি। সার্জারি পরবর্তী সময়ে অনেকটা সুস্থ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে শিশু রিহান। কিন্তু, বয়স বাড়ার সাথে হার্টের ২টি ছিদ্র ও রক্তনালি ব্লক থাকায় অস্বাভাবিক ব্লাড সার্কুলেশন সিস্টেমের জন্য ঝুঁকি নিয়ে বেঁচে আছে শিশু রিহান। যতোই দিন যাচ্ছে রিহানের স্বাস্থ্যের অবনতি ঘটছে।
জানা যায়, বর্তমানে রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল লিঃ এর নবজাতক, শিশু ও স্টাকচারাল ইন্টারভেনশাল কার্ডিওলজিস্ট এবং ইনটেনসিভিন্ট ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নুরুন নাহার ফাতেমা (অবঃ) এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন শিশু রিহান। তিনিসহ অন্যান্য চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে আবারো দ্বিতীয় সার্জারি করতে হবে। এতে রক্তনালি ব্লক সেটিং ও ২টি হার্টের ছিদ্র বন্ধ করতে ওপেন হার্ট সার্জারি জরুরি। এজন্য বিদেশে নিয়ে বিশেষজ্ঞ চাইল্ড কার্ডিয়াক সার্জন মাধ্যমে দ্বিতীয় সার্জারি করতে পরামর্শ দিয়েছেন। এতে চিকিৎসা বাবদ ১০ (দশ) লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু, অসহায় শিশুটির পরিবারের একার পক্ষে চিকিৎসা ব্যয় করানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যে প্রয়োজন।
সাহায্য পাঠাতে যোগাযোগ করুণ ও বিকাশ/নগদ/রকেট (পারসোনাল) নম্বর: 01728637440 (শিশুর পিতা)।
মো: ইখতিয়ার উদ্দীন আজাদ, হিসাব নং- ৪৮১৬০০২০৭৭০৮৬, সোনালী ব্যাংক পিএলসি, পত্নীতলা শাখা, নওগাঁ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

