ডার্ক মোড
Tuesday, 03 November 2026
ePaper   
Logo
আওয়ামী লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে -খায়রুল কবির খোকন

আওয়ামী লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে -খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার, নরসিংদী:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেন,  দীর্ঘ ১৭ বছর 'ফ্যাসিস্ট ও মাফিয়া' সরকার অন্যায়, অত্যাচার, খুন-গুম এবং লুটপাট করে দেশকে আজ ধ্বংসের দোরগোড়ায় দাড় করে দিয়েছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও তামীমসহ প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র বিএনপি পরিবারেরই ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন এবং অনেকেই চিরতরে তাঁদের চোখ হারিয়ে অন্ধত্ব বরণ করেছেন। এই গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষ
রোপন শেষে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পতিত দোসররা পাশের একটি দেশের ইন্ধনে  এবং ধর্ম ব্যবসায়রীরা যারা জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিলো সেই অপশক্তিটি তারা যৌথভাবে দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য চক্রান্ত চালাচ্ছে।

বাংলাদেশ তাঁতবোর্ড এর চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, মহসিন হোসাইন বিদ্যুৎ, আমিনুল হক বাচ্চু, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।  
##
মোবারক হোসেন, নরসিংদী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন