ডার্ক মোড
Thursday, 01 October 2026
ePaper   
Logo
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৩৬তম এজিএম অনুষ্ঠিত: ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৩৬তম এজিএম অনুষ্ঠিত: ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম। এ সময় তিনি বিগত বছরের ব্যবসায়িক সাফল্য তুলে ধরেন এবং ভবিষ্যতে কোম্পানির পরিচালনা নীতি ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন।

কোম্পানি সচিব মো. মিজানুর রহমানের সঞ্চালনায় ভার্চ্যুয়াল এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গোলাম ফাতিমা তাহেরা খানম, পরিচালক শাফাফ রহমান সাদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মাহবুবুর রহমান।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর পরিচালনা পর্ষদ পূর্বে এই ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল। লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল গত ২৬ আগস্ট।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী বছরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারপ্রতি আয় (ইপিএস) অর্জন করেছে ১.২০ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা। সভায় ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে শেয়ারহোল্ডারগণ কোম্পানির সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ২০২৫ সালের সমস্ত এজেন্ডা অনুমোদন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন