বাংলাদেশের মানুষ সঠিক জায়গায় বিশ্বাস-আস্থা রেখেছেন- আসাদুল হাবিব দুলু
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও চাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের পর মানুষ দীর্ঘদিন পর স্বস্তিতে ফিরে। দীর্ঘদিন পর গত ১২ ফেব্রুয়ারি এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়। এদেশের মানুষ দীর্ঘদিন পর তাদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে স্বাচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এই নির্বাচনে দিনাজপুরের সবগুলো আসনে আমাদের দলকে নির্বাচিত করায় দিনাজপুর বার্ষিকী অভিনন্দন ও ধন্যবাদ। মানুষ তার দীর্ঘদিনের অধিকার ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করতে পেরেছে। বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা-ভরসা রেখে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়ী করেছে। বাংলাদেশের মানুষ সঠিক জায়গায় বিশ্বাস-আস্থা রেখেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় কিন্তু নির্বাচনের পূর্বে আমাদের প্রতিশ্রুতি থেকে যায়। নির্বাচনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী ইশতেহার দিয়েছিলেন কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে। আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তার রহমান ইতিমধ্যে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তাদের গ্রহণ ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ও মন্দিরের পুরোহিতদের ভাতার ব্যবস্থা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সেক্টরের উন্নয়নমূলক কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে ও চলমান রয়েছে।
তিনি বলেন, দিনাজপুর জেলায় আমাকে দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই। আমার এই জেলায় দায়িত্ব গ্রহণের পর আমি মনে করি এই জেলার আইনশৃঙ্খলার বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি প্রতিমাসে অন্তত একবার করে আসবো। আমি আমার স্থান থেকে দিনাজপুর জেলার সকল প্রকার কার্যক্রমে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।
আসাদুল হাবিব দুলু বলেন, পৃথিবীর মধ্যে যে নয়টি দেশ দুর্যোগ প্রবণ রয়েছে তার মধ্যে বাংলাদেশে অন্যতম। ছয় ঋতুর দেশ বাংলাদেশ। এদেশে কখনো বন্যা, কখনো কড়া, কখনো ঘূর্ণিঝড়, কখনো বজ্রপাত, কখনো সাইক্লোন বা কখনো মানব সৃষ্ট দুর্ঘটনা ইত্যাদি গুলোকে মোকাবেলা করতে হয়। এমন কোন দিন নেই এমন কোন মাস নেই যেখানে বাংলাদেশের দুর্যোগ সংকঠিত হচ্ছে না। আমরা দেশের অসহায়-হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবো সব সময়।
তিনি আরো বলেন, বিগত ফেসি সরকারের আমলে দেশের মানুষের করুণ অবস্থা ছিল। সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিল না। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। এই পরিস্থিতিতে আমরা বাজেট দিয়েছি সেই বাজেট অনুযায়ী আমরা কাজ করবো।
দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু প্রমুখ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

