পটুয়াখালীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২.৮৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর
বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম
দ্রুততম সময়ে বীমা দাবি নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী অঞ্চলে ২ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৪০০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে দাবি নিষ্পত্তির চেক বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, "যথাসময়ে গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রাহকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করাই পপুলার লাইফের অন্যতম প্রধান লক্ষ্য।"
প্রকল্প ইনচার্জ মো. মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান সিকদার এবং প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম। অনুষ্ঠানে কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

