রংপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.৪৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: ৪৯৮ গ্রাহক পেলেন চেক
স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৬: রংপুর অঞ্চলে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ৪৯৮ জন গ্রাহকের মাঝে মোট ৩ কোটি ৪৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। রংপুর চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত এক বীমা দাবি হস্তান্তর ও ব্যবসায়িক উন্নয়ন সভায় আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের ইনচার্জ সিদ্দুকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মোতাহের হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন এবং ডিএমডি খলিলুর রহমান সিকদার। এছাড়া প্রকল্পের ইনচার্জ আফজাল হোসেন ও আবুল কালাম আজাদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বীমা দাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

