ডার্ক মোড
Friday, 18 September 2026
ePaper   
Logo
মাদক ও কিশোর গ্যাংমুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই  - খায়রুল কবির খোকন

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই - খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার, নরসিংদী:
 
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেন,  সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব ও ছাত্রসমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও  জানান তিনি।
 
শুক্রবার নরসিংদী নাগরিয়াকান্দি এলাকায় আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন।  
 
এসময় তিনি আরো বলেন,  আমাদের যুবসমাজ, ছাত্রসমাজ ও তরুণ সমাজ যাতে বিপথগামী না হয়, সেজন্য সমাজজুড়ে খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও আমাদের কৃষ্টি-কালচারের ব্যাপক প্রসার ঘটাতে হবে। তরুণদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে পারলে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চিরতরে দূর করা সম্ভব। আর এ লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল,  সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সিদ্দিকুর রহমান নাহিদ সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন