নওগাঁর মান্দার দীর্ঘ ৪ মাস পর তিন বিলে জালের ঝংকার, আনন্দের জোয়ারে ভাসছে জেলেরা
এম রেজাউল ইসলাম নওগাঁ :
দীর্ঘ চার মাসের প্রজননকালীন নিষেধাজ্ঞা ও প্রতীক্ষা শেষে নওগাঁর মান্দা উপজেলায় 'বিল মান্দা', 'বিল উত্তরাইল' এবং 'বিল চককসবা'-তে আনুষ্ঠানিকভাবে মাছ ধরা শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় এক জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই মৎস্য আহরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
দীর্ঘদিন পর জলাশয়ে ফের জালের ঝংকার উঠায় আনন্দের বন্যা বইছে স্থানীয় মৎস্যজীবী
পরিবারগুলোতে।
মৎস্য অধিদপ্তরের অধীনে ২০২৬-২০২৭ অর্থবছরের “জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প”-এর আওতায় এই কার্যক্রমের আয়োজন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,
মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নিজেই মৎস্য আহরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ ফেরদৌস আলী এবং মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের প্রকল্প পরিচালক জনাব মোঃ শামশুল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন বলেন, "এই তিন বিলের পার্শ্ববর্তী এলাকার শত শত জেলে পরিবার মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। তাদের জীবনমানের কথা চিন্তা করেই সরকারি নির্দেশনা মোতাবেক চার মাস আগে বিলে প্রায় ২,১০০ কেজি দেশি ও কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। একই সাথে বিলে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। আজ৪ মাস পর সম্পূর্ণ জেলেদের সমন্বয়ে গঠিত একটি সুনির্দিষ্ট কমিটির মাধ্যমে তাদের মাছ ধরার অনুমতি দেওয়া হলো, যাতে তারা স্বচ্ছতার সাথে মাছ আহরণ করে নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারেন।"
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পের সঠিক বাস্তবায়নের ফলে বিলে মৎস্যসম্পদ প্রভূত পরিমাণে বৃদ্ধি পাবে এবং সুফলভোগী জেলেদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে।
অনুষ্ঠানে মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মোজাম্মেল হক মুকুলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং গন মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

