ডার্ক মোড
Wednesday, 16 September 2026
ePaper   
Logo
পতেঙ্গা উপকূলে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫

পতেঙ্গা উপকূলে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙ্গর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে আনুমানিক ৩.৭৫ লাখ টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ চৌকস দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোস্ট গার্ডের টহল দল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩৭,৫০০ কেজি ওজনের ৭৫০ বস্তা সিমেন্টসহ একটি সন্দেহভাজন কার্গো বোট আটক করে।

এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট ও জব্দকৃত সিমেন্টসহ তাতে থাকা পাঁচজনকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন