ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন ছিলো -খায়রুল কবির খোকন
স্টাফ রিপোর্টার, নরসিংদী :
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী - ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন ছিলো। মেডিকেল যন্ত্রাংশ ক্রায়ের নামে লুটপাত করা হয়েছে। কমিশন দুর্নীতির জন্য বিভিন্ন যন্ত্রাংশ ইমপোর্ট করে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে। জাতীয়তাবাদী দল করার কারণে অনেকের পদায়ন হয়নি। ওএসডি করা হয়েছে অনেক ডাক্তারকে। লুটপাত, দূর্নীতি, দলীয়করণ ছিলো তদের মূল উদ্দেশ্য। দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ধার করিয়ে দিয়ে গেছে। আজকে জনগনের ভোটে একটি গণতান্ত্রীক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একটি মানুষও যেনো বিনা চিকিৎসায় মারা না যায় সেটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান। স্বাস্থ্যসেবাকে জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যে তিনি নানা কর্মসূচি হাতে নিয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে নরসিংদীর সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে, সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বুলবুল কবীর, নরসিংদী জেলা ড্যাবের সহ-সভাপতি ডা. এ কিউ এম মোবিন, ডা. আব্দুল্লাহ আল মাসুদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

