ডার্ক মোড
Monday, 14 September 2026
ePaper   
Logo
লালপুর ও বাগাতিপাড়ায় নানা কর্মসূচিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

লালপুর ও বাগাতিপাড়ায় নানা কর্মসূচিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোর জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় দিনব্যাপী সফর এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, এমপি।

সোমবার সকালে লালপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সমাজে সন্ত্রাস, নিপীড়ন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না।

জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সাথে লালপুর থানা এলাকায় শিগগির একটি আধুনিক কিডনি হাসপাতাল স্থাপনেরও ঘোষণা দেন তিনি।

পরবর্তীতে বাগাতিপাড়া উপজেলা মিলনায়তনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই সরকারের মূল লক্ষ্য।

এর পাশাপাশি প্রতিমন্ত্রী লালপুর ও বাগাতিপাড়া—উভয় উপজেলার উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন এবং নাটোর অঞ্চলের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন