ডার্ক মোড
Monday, 14 September 2026
ePaper   
Logo
মেধাবী শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন ও দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ঢাকা জেলা প্রশাসকের

মেধাবী শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন ও দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ঢাকা জেলা প্রশাসকের

স্টাফ রিপোর্টার

মেধাবী শিক্ষার্থীদের অর্জিত মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে দেশের বাইরে না পাঠিয়ে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা খানম।

রোববার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের ১৩ জন সন্তানকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম বলেন, শিক্ষাজীবনের চমৎকার ফলাফল চূড়ান্ত গন্তব্য নয়, বরং এটি একটি নতুন যাত্রার সূচনা মাত্র। কেবল চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্ভাবক ও উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি। একই সাথে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিগত স্বাবলম্বিতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব—বিশিষ্ট স্থপতি ড. এফ. আর. খান, ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা জাওয়েদ করিম, খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান এবং বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ড. জাহিদ হাসানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাঙালি মেধার কোনো সীমান্ত নেই। বিশ্বমঞ্চে 'মেড ইন বাংলাদেশ' লেখা হাই-টেক পণ্য ও প্রতিষ্ঠানকে সুপরিচিত করতে নতুন প্রজন্মকে নিরলস কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সাধারণ) ফারজানা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা এবং জেলা প্রশাসকের স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহানসহ সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবক ও পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন