ডার্ক মোড
Saturday, 12 September 2026
ePaper   
Logo
হারানো সরকারি অস্ত্র ফেরাতে র‍্যাব-৮ এর বড় ঘোষণা: তথ্য দিলেই মিলবে ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার, পরিচয় রাখা হবে গোপন

হারানো সরকারি অস্ত্র ফেরাতে র‍্যাব-৮ এর বড় ঘোষণা: তথ্য দিলেই মিলবে ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার, পরিচয় রাখা হবে গোপন

মাসুদ রানা, বরিশাল অফিস:
২০২৪ সালের ৫ আগস্ট দেশের সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পটপরিবর্তনকালে দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি এবং সরকারি দপ্তর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এসব লুণ্ঠিত ও হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার কঠোর অবস্থান নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮, বরিশাল। অবৈধ অস্ত্রের অপব্যবহার রূখে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ জনগণকে সাথে নিয়ে এক বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

র‌্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহায়তা করলে সূচক অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার প্রদান করা হবে। তথ্যপ্রদানকারীর সার্বিক নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা শতভাগ রক্ষা করা হবে।

অভিযানের সময়সীমা:

এই বিশেষ অস্ত্র উদ্ধার অভিযান ও পুরষ্কার প্রদান কার্যক্রম আগামী ১৫ নভেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে তথ্য পাঠানোর সুযোগ:

তথ্যপ্রদানকারীদের সুবিধা ও পরিচয় গোপন রাখার স্বার্থে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে র‍্যাব-৮। দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই নাগরিকরা সরাসরি কল অথবা বার্তা পাঠাতে পারবেন। অ্যাপের মাধ্যমে অডিও, ভিডিও, ছবি বা টেক্সট মেসেজ পাঠিয়ে তথ্য দেওয়া যাবে।

যোগাযোগের মাধ্যম ও নম্বরসমূহ:

র‍্যাব হটলাইন (সরাসরি কল, WhatsApp, imo, Telegram ও Viber):

০১৭৭৭-৭১১৪৪১

০১৭৭৭-৭১১৪৪২

০১৭৭৭-৭১১৪৪৩

০১৭৭৭-৭১১৪৪৪

টোল ফ্রি নম্বর (সরাসরি কলের জন্য): ১২৫৫৬৬৯৯৯৯৯

র‍্যাব-৮ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র সমাজ ও রাষ্ট্রের জন্য এক চরম হুমকি। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং জনপদকে নিরাপদ রাখতে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। দেশপ্রেম ও সামাজিক নিরাপত্তার স্বার্থে লুণ্ঠিত অস্ত্রের সন্ধান জানা থাকলে কোনো ধরনের ভয় বা দ্বিধা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন