ছাতকে ফোরলেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন এমপি মিলন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌরসভার ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা ব্রিজ চত্বর পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার বিকেলে এ কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ছাতকের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাহাদাত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফোরলেন সড়ক নির্মাণকাজ সম্পন্ন হলে ছাতক পৌর এলাকার গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল আরও সহজ ও নির্বিঘ্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

