সরকারি যাত্রী ছাউনি এখন প্রাইভেট কাউন্টার! লক্ষ্মীপুরে চাঁদাবাজির নতুন ফাঁদ
আলমগীর হোসেন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌর শহরের বিজয় চত্বরের ঝুমুর এলাকার সরকারি যাত্রী ছাউনিতে যমুনা বাস কাউন্টার বসিয়ে প্রতিদিন ১০০০ টাকা ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগের তীর যাত্রী ছাউনির ভাড়াটিয়া দোকানদার আবুল বাশারের ছেলে এবং যুবদল নেতা রুবেলের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, যমুনা বাস কাউন্টারের জন্য ছাউনির একপাশ ভাড়া দেওয়া হচ্ছে। যমুনা বাস কাউন্টারের টিকিট বিক্রেতা ওমর ফারুক বলেন, প্রতিদিন এখান থেকে ২৫ থেকে ৪০টি বাস চলাচল করে। প্রতিটি বাস থেকে ৩০ থেকে ৪০ টাকা করে আদায় করা হয়।
এদিকে যাত্রী ছাউনির মূল ইজারাদার খলিলুর রহমান অভিযোগ করে বলেন, "আমি ৯৯ বছরের জন্য লিজ নিয়ে আবুল বাশারকে ভাড়া দিয়েছিলাম। কিন্তু ১৪ বছর ধরে সে আমাকে এক টাকাও ভাড়া দেয় না। উল্টো তার ছেলে রুবেল যমুনা বাস কাউন্টারের কাছে ডেইলি প্রতিটি গাড়ি থেকে ৩০-৫০ টাকা ভাড়া আদায় করছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।"
ছাউনির আরেক ভাড়াটিয়া আবুল বাশার বলেন, "আমি প্রতি মাসে ৫০০ টাকা করে পৌরসভাকে ভাড়া দেই খলিলুর রহমানের নামে।"
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "সরকারি যাত্রী ছাউনির ভিতরে বাস কাউন্টার ভাড়া দেওয়া সম্পূর্ণ আইনবহির্ভূত। যারা এভাবে কাউন্টার ভাড়া দিবেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

