ডার্ক মোড
Monday, 21 September 2026
ePaper   
Logo
খুলনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.১৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

খুলনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.১৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম, খুলনা

সারাদেশে দ্রুত বীমা দাবি নিষ্পত্তির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খুলনা অঞ্চলে ৩ কোটি ১৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

শুক্রবার খুলনায় কোম্পানির আঞ্চলিক ভবন মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে এ চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী গ্রাহকদের মাঝে চেক বিতরণ করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান সিকদার। এছাড়া বিভিন্ন প্রকল্পের ইনচার্জ ও ঊর্ধ্বতন করপোরেট কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, দ্রুত ও হয়রানিমুক্ত বীমা দাবি নিষ্পত্তি এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক প্রচেষ্টার মাধ্যমে দেশের বীমা খাতকে অনন্য উচ্চতায় এগিয়ে নিতে কাজ করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিটি সমন্বয় করেন সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন