ডার্ক মোড
Thursday, 24 September 2026
ePaper   
Logo
শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.৩৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.৩৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশে দ্রুত বীমা দাবি নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর অঞ্চলে গ্রাহকদের মাঝে ৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সোমবার শরীয়তপুর সদরের দুবাই প্লাজায় এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন এবং প্রকল্প ইনচার্জ মো. জিয়া উদ্দিন।

জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বীমা দাবি হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের ইনচার্জসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন