বরিশাল অঞ্চলে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর
বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম
দ্রুততম সময়ে বীমা দাবি নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল অঞ্চলে ৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
বৃহস্পতিবার বরিশালে কোম্পানির নিজস্ব ভবনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী গ্রাহকদের মাঝে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী বলেন, দ্রুত বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকদের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা এবং প্রাতিষ্ঠানিক আস্থা সুদৃঢ় করতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এ ধরনের বিশেষ কর্মসূচি অব্যাহত রাখবে। অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বিভিন্ন প্রকল্পের ইনচার্জ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

