নবাবগঞ্জে সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তারা ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শনে যান তারা।
এ সময় মন্ত্রী-প্রতিমন্ত্রী বিহারের বিভিন্ন স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা বিপিএম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম এবং রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সীতাকোট বৌদ্ধ বিহার দিনাজপুর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন এই স্থাপনাটি দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসলেও পর্যাপ্ত অবকাঠামো, প্রচার-প্রচারণা ও পর্যটন সুবিধার অভাবে এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না বলে স্থানীয়দের অভিমত।
এলাকাবাসীর দাবি, ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধ বিহারকে পরিকল্পিতভাবে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে দেশ-বিদেশের পর্যটকদের আগমন বাড়বে। একই সঙ্গে স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্যের প্রসার, রাজস্ব আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয়রা আরও বলেন, সীতাকোট বৌদ্ধ বিহারের ঐতিহাসিক গুরুত্ব ও প্রত্নতাত্ত্বিক মূল্য যথাযথভাবে তুলে ধরতে প্রয়োজন উন্নত যোগাযোগব্যবস্থা, দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং পর্যাপ্ত প্রচার-প্রচারণা। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিত উদ্যোগ নিলে এটি উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

