প্রধানমন্ত্রীর ফেনী জেলা সফর উপলক্ষ্যে পরশুরাম ও ফুলগাজী ভেন্যুর প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
ফেনী প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আগামী ০১ অক্টোবর ফেনী জেলা সফর করবেন। এ উপলক্ষ্যে ২৫ সেপ্টেম্বর সফরসূচিভুক্ত বিভিন্ন ভেন্যুর সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং প্রত্যুষ কুমার মজুমদার পুলিশ সুপার, ফেনী।
পরিদর্শনের অংশ হিসেবে ফেনী পরশুরাম মুহুরি নদী স্টিল ব্রিজ জনসভাস্থল, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় অস্থায়ী হেলিপ্যাড মাঠ, ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ,
বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠ এবং ফুলগাজী ডাক বাংলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গৃহীত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা ও সমন্বয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকে সুসংহত ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু তালেব, উপজেলা বিএনপি পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

