ডার্ক মোড
Wednesday, 15 July 2026
ePaper   
Logo
শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি

আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করে। তাদের দাবিগুলো হলো—দুর্যোগ সম্পূর্ণ কেটে না যাওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনর্নিরীক্ষণ বা পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

পরবর্তীতে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হলে আদর্শ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার তাদের সাথে কথা বলেন। এরপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেওয়া এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, "গতকাল অনেক শিক্ষার্থী কোমর সমান পানি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে গেছে। তাদের এই দুর্ভোগ কেউ দেখেনি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানাতেই আমি এখানে এসেছি।"

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদ বলেন, "প্রতিকূল আবহাওয়ার কারণে গতকালকের পরীক্ষা অনেকেরই ভালো হয়নি। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তির ক্ষেত্রে এই ফলের একটি বড় ভূমিকা থাকে। আমাদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হোক এবং শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।"

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন