ডার্ক মোড
Wednesday, 15 July 2026
ePaper   
Logo
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, নরসিংদী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে নরসিংদীর এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন স্থান থেকে এসে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগরে সমবেত হয় শিক্ষার্থীরা।

এসময় অবরোধের ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধা সাড়ে ৭টা পর্যন্ত অবরোধের ফলে দুই দিকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তী।

শিক্ষার্থীদের দাবী দেশের বিভিস্থানের ন্যায় নরসিংদীতেও ব্যাপক বৃষ্টি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
অন্যান্য বিভাগে বৃষ্টির জন্য এইচএসসি পরিক্ষার নির্ধারতি তারিখ পরিবর্তন হলেও নরসিংদীতে পরিবর্তন করা হয়নি সময়। এতে করে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় যথাযথ ভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি। তাই আমরা এই শিক্ষার্থীরা দাবী জানাচ্ছি এমন শিক্ষামন্ত্রী দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হোক। অনতিবিলম্ব এই সিদ্ধান্ত নেয়া না হলে, শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন