ডার্ক মোড
Monday, 29 June 2026
ePaper   
Logo
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যসহ আটক ১৯

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যসহ আটক ১৯

নিজ্বস প্রতিনিধি

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ বৃহস্পতিবার সিমেন্ট ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যসহ ১৯ পাচারকারীকে আটক করেছে  বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য  এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ২টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু ও ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এর্নাজি ড্রিংক্স এবং পাচার কাজে ব্যবহৃত ২টি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন