ডার্ক মোড
Friday, 07 August 2026
ePaper   
Logo
প্রত্যেকটা মানুষ চাই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসর জুলুমবাজদের বিচার হোক

প্রত্যেকটা মানুষ চাই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসর জুলুমবাজদের বিচার হোক

সোহানুর রহমান সোহান ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে মন্তব্য করলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি
কিশোরগঞ্জের ভৈরবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে ভৈরব পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে প্যালেস কমিউনিটি সেন্টারে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -৬ আসনের সংসদ সদস্য পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম - এমপি।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম 'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান সহ আরো অনেকেই। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। এসময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে মন্তব্য করে বলেন,
আমরা প্রত্যেকে আজ শোকাহত আজ প্রত্যেকে চোখে জল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সহ তাদের দোসরদের বিচার বাংলা মাটিতে হবে। আজকে যে সরকার আছে সে সরকার জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠা পেয়েছে।তাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন করার সহস পেয়েছি। স্বাধীন মত ভোট দিতে পেরেছি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আজ অনেকে আমরা এমপি-মন্ত্রী হয়েছি। একই সঙ্গে তিনি আরো বলেন, আমাদের প্রধান দায়িত্ব হলো ঐ জুলাইয়ে স্বৈরাচার জুলুমবাজদের বিচার নিশ্চিত করা।

অনুষ্ঠানে শহীদ জোবায়ের মা - কান্নাজড়িত কণ্ঠে তাদের সন্তান হত্যার বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন