নাটোরে ইউনিট দায়িত্বশীল সম্মেলন" বিএনপির কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই: রফিকুল ইসলাম খান
নাটোর প্রতিনিধি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। বিএনপির কর্মকাণ্ড ও তাদের আচরণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই। তারাও আওয়ামী লীগের মত একই পথে হাঁটছে। তাদের অপকর্মের কারণে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হতে পারে।
(শনিবার (২২ আগস্ট) বেলা দশটায় নাটোর শহরের জেলা পরিষদ হল মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জেলা ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে তারাই ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। বর্তমান সরকারকে আবারো স্বরণ করে দিয়ে বলতে চায়,
জনগণের গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা না করে তা মেনে নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় জনগণ আওয়ামী লীগ সরকারের মতো তাদেরও বিদায় করবে বলে হুঁশিয়ারি দেন।
তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করতে পারলে নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করার সাহস কেউ পাবে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী করে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম ও প্রফেসর ড. আবুল হাশেম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

