ডার্ক মোড
Saturday, 22 August 2026
ePaper   
Logo
বরিশালে শেরেবাংলা আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে শেরেবাংলা আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশাল অফিস:
বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া।
অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন:
কাজী শহীদ: সাবেক কাউন্সিলর, ২৯ নং ওয়ার্ড
কাজী মুন্না: সদস্য সচিব, ২৯ নং ওয়ার্ড বিএনপি
শেখ জুবায়ের আহমেদ: সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল মহানগর ছাত্রদল
জাহিদুল ইসলাম শুভ: সাবেক সেক্রেটারি, ২৯ নং ওয়ার্ড
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন