ডার্ক মোড
Saturday, 22 August 2026
ePaper   
Logo
মাইজভান্ডারী দর্শনে বিধৃত হয়েছে বিশ্বব্যাপী সাম্য --- সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী

মাইজভান্ডারী দর্শনে বিধৃত হয়েছে বিশ্বব্যাপী সাম্য --- সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী

ফটিকছড়ি প্রতিনিধি:
দেশ-বিদেশের লাখো ভক্তের আমিন-আমিন ধ্বনিতে গতকাল শনিবার শেষ হলো মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশরের খোশরোজ শরীফ।
এ উপলক্ষ্যে মাইজভান্ডারী সালানা জলসায় বক্তারা বলেন, মাইজভান্ডারী দর্শনে বিধৃত হয়েছে
বিশ্বব্যাপী সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ইনসাফের অমিয়ধারা ও প্রেমময় আধ্যাত্মিকতা।
মাইজভান্ডার শরিফের মধ্যমণি হযরত
মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এবং বাবা ভান্ডারী সৈয়দ
গোলামুর রহমান (র.) আধ্যাত্মিক সাধনায় ছিলেন কামেল অলি। তাদের আধ্যাত্মিক সাধনার মহিমায় কালক্রমে মাইজভান্ডারকে উন্নীত করেছে মাইজভান্ডার শরীফে। এখানে এসে হাজার হাজার ভক্ত নিজেদের আধ্যাত্মিক ক্ষুধা আর তৃষ্ণা নিবারণ করে। জাতি-ধর্ম নির্বিশেষে
মাইজভান্ডার আজ অগন্য ভক্তের মিলনকেন্দ্র ও এক মহাতীর্থভূমি।

সাজ্জাদানশীন সৈযদ মুজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারী, আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আ ফ ম জামাল,
মাওলানা জাগির হোসেন, জামাল উদ্দিন, আবদুছ ছালাম সরকার, এম হাসেম, জিএম কামাল প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন