ডার্ক মোড
Friday, 07 August 2026
ePaper   
Logo
গ্যাস সংকট বিদ্যুৎতের ভুতুড়ে বিল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর নিকট নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট বিদ্যুৎতের ভুতুড়ে বিল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর নিকট নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, নরসিংদী

বর্তমান গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে চরম দুর্ভোগের শিকার সাধারণ জনগন। এসব সমস্যার ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন যাত্রা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতেই এর প্রভাব পড়েছে। এমতাবস্থায় দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাগবের লক্ষ্যে নরসিংদীতে ১১ দলীয় জোট নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক মো: ইব্রাহিম ভূঁঞার নেতৃতে¦ জোটের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে তারা জানান, সারাদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন করা, ভয়াবহ লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ করা, ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে সঠিক মিটার রিডিং অনুযায়ী বিল প্রদান নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং জোরদার করে সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের স্বার্থে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।
#

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন