পুনর্নির্বাচিত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরীকে শুভেচ্ছা জ্ঞাপন
বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কোম্পানির ২৯৭তম পরিচালনা পর্ষদের সভায় তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
পুনর্নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) কোম্পানির পক্ষ থেকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জনসংযোগ বিভাগের সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিরীক্ষক নন্দন ভট্টাচার্য এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, মো. নওশের আলী নঈম ও মো. আবু তাহের; প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এস এম আরাফিন কাদের; এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হকসহ পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহীবৃন্দ।

