ডার্ক মোড
Saturday, 08 August 2026
ePaper   
Logo
পাহাড়ের অপহরণ রোধে সেনাবাহিনীর দুইটি ক্যাম্প স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ের অপহরণ রোধে সেনাবাহিনীর দুইটি ক্যাম্প স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

তৌহিদুল ইসলাম , কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ে অপহরণ রোধে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, একই সঙ্গে মাদক চোরাকারবারী, মাদক ব্যবসায়ী যারা মূল হোতা তাদের একটি তালিকা প্রস্তুত করা হবে।

বৃহস্পতিবার রাতে সাকির্ট হাউসে আয়োজিত কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলার উন্নয়ন বিষয় সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাদক নির্মূলের জন্য মাদক পাচারের রোডে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন ও সাগরপথে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হবে। রোহিঙ্গা ক্যাম্পের ক্লোজ সার্কিট ক্যামেরা পুরোপুরি স্থাপন করা হবে। ক্যাম্পের ভেতর যারা মাদকের সাথে জড়িত তাদেরও চিহ্নিত করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত সভা শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ‌উদ্দিন আহমদ  বলেন, উখিয়া টেকনাফের জেলে ও নৌ যানের রেজিস্ট্রেশন করা হবে। সমুদ্রপথে নৌ যানগুলোকে ১১ টি টাওয়ারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

মাদক চোরাচালানের রুট কক্সবাজার এটা সবাই জানে মন্তব্য করে তিনি বলেন. ইয়াবা কক্সবাজারের এই রুট দিয়ে সারাদেশে পাচার হয়। সরকারের অগ্রধিকার ভিত্তিক যে কাজগুলো রয়েছে তার মধ্যে মাদক প্রতিরোধ ও অগ্রসর নিয়ন্ত্রণ করা ও অন্যতম।

সভায় সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী, সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ, নারী সংসদ সদস্য এডভোকেট শামিম আরা স্বপ্না, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আ. মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান সহ জেলার সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন