দুর্বার ও মীরসরাই জেনারেল হাসপাতালের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
‘প্রতিজনে গাছ লাগাই, সবুজে সাজাই মীরসরাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন ও মীরসরাই জেনারেল হাসপাতাল।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনের কার্যএলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করে মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, “গাছ আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। প্রাণ-প্রকৃতি বাঁচাতে গাছের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় দুর্বারের এ উদ্যোগ অত্যন্ত ইতিবাচক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান।
মীরসরাই জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে বেওয়ারিশ নারী-পুরুষের চিকিৎসা বিনামূল্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মীরসরাই জেনারেল হাসপাতালের এজিএম তৌহিদুল ইসলাম নিশান, পরিবেশ বন্ধু হিসেবে পরিচিত ইয়াসির আরাফাত, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দাতা সদস্য মো. জসিম উদ্দিন, আজীবন সদস্য মো. নুর উদ্দিন সেলিম, জামশেদ আলম চৌধুরী তপু, আরিফ হোসেন বাবলু,
প্রাক্তন সভাপতি রিপন কুমার দাশ, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, কার্যকরী সদস্য তরিকুর রহমান বাবু, সহ-অর্থ সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইফতেখার উদ্দিন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দীন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মারুফ এবং সমাজকল্যাণ উপ-পরিষদের আহ্বায়ক আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনসাধারণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি জাতের এক হাজার গাছের চারা বিনামূল্যে বিতরণ ও রোপণ করা হয়। এসব চারার মধ্যে ছিল আমড়া, কাঁঠাল, পেয়ারা, জাম, জলপাই, সুপারি, গোলাপজাম, হরিতকি, বহেড়া, কামরাঙ্গা, কৃষ্ণচূড়া, গাব, চালতা, মালবেরিসহ বিভিন্ন প্রজাতির গাছ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

