দিনাজপুরে জুলাই শহিদ দিবস পালিত
মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে দিনাজপুর জিমনেসিয়াম সংলগ্ন স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মখলেসুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুকশেদ আলী মঙ্গলিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দীন আল আজাদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী, জেলা জাসাসের আহ্বায়ক আখতারুজ্জামান আখতার, জুলাই শহিদ সুমন পাটোয়ারির বাবা, জুলাই শহিদ রুদ্রের বাবা সবীর চন্দ্র, ছাত্র প্রতিনিধি মেশকাত আরেফিন শাকিল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু এবং "আমরা জুলাই যোদ্ধা" জেলা শাখার আহ্বায়ক মো. শাহিনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই চেতনা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

