ডার্ক মোড
Friday, 17 July 2026
ePaper   
Logo
রায়েরবাজার জুলাই শহীদ গণকবরে ঢাকা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

রায়েরবাজার জুলাই শহীদ গণকবরে ঢাকা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার রায়েরবাজার জুলাই শহীদ গণকবরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা জেলা প্রশাসন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে গত বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান এবং ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সুধীজন। অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই-আগস্ট আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরবর্তীতে শহীদদের আত্মার মাগফিরাত ও চিরন্তন শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আত্মত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা পরবর্তী সময়ে পুরো গণঅভ্যুত্থানের মূল অনুপ্রেরণায় পরিণত হয়। তাঁর এই আত্মদান শুধু একটি সাময়িক আন্দোলনকে বেগবান করেনি, বরং দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় জীবনে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। তিনি যোগ করেন, "এই দিনে আমরা কেবল শহীদদের স্মরণই করি না, বরং তাঁদের আদর্শ ও সুমহান আত্মত্যাগ থেকে দেশ গড়ার নতুন অনুপ্রেরণা গ্রহণ করি।"

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন