ডার্ক মোড
Friday, 17 July 2026
ePaper   
Logo
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আগামী ​১২ আগস্ট আটলান্টিক সিটিতে বর্ণাঢ্য ‘সাংস্কৃতিক উৎসব’  ​

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আগামী ​১২ আগস্ট আটলান্টিক সিটিতে বর্ণাঢ্য ‘সাংস্কৃতিক উৎসব’ ​

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১২ আগস্ট (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব’।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রস্তুতি ও বিস্তারিত কর্মসূচি তুলে ধরতে গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সাংস্কৃতিক উৎসবের আহ্বায়ক মোজাহার আলী এবং সদস্য-সচিব মামুনুল হক মামুন।

নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উৎসবের নানা দিক এবং লক্ষ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট ২০২৬ তারিখে আটলান্টিক সিটির স্যান্ডক্যাসেল স্টেডিয়ামে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই উৎসব ও ‘বাংলাদেশ মেলা’ চলবে। সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশযোগ্য (ফ্রি ইভেন্ট) এই মেলায় থাকবে দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের নানা স্টল ও নানা আকর্ষণীয় আয়োজন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তুলতে বাংলাদেশ থেকে আগত খ্যাতিমান শিল্পী এসআই টুটুল, বিন্দু কণাসহ ভারত, পাকিস্তান ও আমেরিকার স্থানীয় জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করবেন।

প্রবাসে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য পরিচিত করতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন