ডার্ক মোড
Sunday, 19 July 2026
ePaper   
Logo
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে  -খায়রুল কবির খোকন

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে -খায়রুল কবির খোকন

স্টাফ রিপোর্টার, নরসিংদী

বিএনপি'র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই চেতনা আমরা বুকে ধারণ করি এবং সেটা বাস্তবায়ন করার জন্যে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে মাসিক ২০ হাজার টাকা বাতা দেওয়াসহ আহতদের সকল ধরনের সাহায্য সহযোগিতা রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা যা দেওয়ার তা দেওয়া হচ্ছে। যাদের কারণে আজকে মুক্ত বাংলাদেশ পেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, যাদের কারণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই শহীদের কাছে দেশ ও জাতি এবং রাজনৈতিক দল গুলো ঋণী।

তিনি আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে জুলাই- আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
#

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন