ডার্ক মোড
Tuesday, 15 September 2026
ePaper   
Logo
গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান

গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ী গ্রামের স্কুল মোড়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান। এতে প্রায় ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার ১৩ জুন রাত ২ টার দিকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ী গ্রামের স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, দোকানের ভেতরে ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হতে ধরলে দোকানীরা দোকান থেকে দ্রুত ঝাঁপ খুলে বের হয়ে দেখতে পান আগুন লেগেছে।

পরে গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ উদ্ধার কর্মীরা এসে এক ঘন্টার ব‍্যবধানে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই ৫টি দোকান পুরে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকান গুলো হলো- মনোহারী ও চায়ের দোকান, ডেকোরেটর, ইলেকট্রিশিয়ান, কম্পিউটারের দোকানসহ ৫টি দোকান।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসীম রেজা নীলু বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে কয়েলের আগুন থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন