ডার্ক মোড
Thursday, 13 August 2026
ePaper   
Logo
কোস্ট গার্ডের অভিযান: মনপুরায় ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৫

কোস্ট গার্ডের অভিযান: মনপুরায় ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৫

ভোলা প্রতিনিধি

ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরার একটি বিশেষ আভিযানিক দল নিজাম মিয়া ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

বুধবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত ব্যক্তিদের পাশাপাশি জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নদী তীরের কৃষিজমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনের হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন