ডার্ক মোড
Wednesday, 12 August 2026
ePaper   
Logo
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

মাসুদ রানা, বরিশাল অফিস
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু ও মিত্র।


সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা সদরের ক্যাথলিক চার্চে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


সোমবার (১০ আগস্ট)সকাল সাড়ে ১০ টায় গৌরনদী উপজেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাথলিক চার্চে এ সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে গৌরনদী উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরো বলেন, আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব, পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখাব। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াব এবং ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন আরও শক্তিশালী করব।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।


ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্তের ওই সংলাপ অনুষ্ঠানে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্ম ও সম্প্রদায়ের স্থানীয় প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


বাংলাদেশের ও বিশেষ করে গৌরনদী-আগৈলঝাড়ার আন্তঃধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় সংলাপের আলোচনায় উঠে আসে।


অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।
গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিন সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন ফাদার মাইকেল মিলন দেউরী। মুসলিম ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাসেমাবাদ কামিল মাদ্রসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আসাদুজ্জামান, হিন্দু ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন আগৈলঝাড়া বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রী, খৃষ্টান ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিসিডিব সহসভাপতি পলাশ রায়, নাগরিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্ত্রী, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, ওসি তারিক হাসান রাসেল, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, তথ্য মন্ত্রীর মিডিয়া সমন্বয়কারী খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে দুজনের একটি পিন্টিং উপহার দেন। অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্বস্ত্রীক মন্ত্রীর আমন্ত্রনে তার সরিকলস্থ বাসভবনে মধ্যহ্ন ভোজে অংশ নেন ও বিশ্রাম করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন