ডার্ক মোড
Tuesday, 20 October 2026
ePaper   
Logo
টরন্টোতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে কানাডা বিএনপির উ উষ্ণ সংবর্ধনা

টরন্টোতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে কানাডা বিএনপির উ উষ্ণ সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ কানাডার টরন্টোতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বস্তরের নেতাকর্মীরা।

টরন্টো আগমন উপলক্ষে কানাডা বিএনপি এবং কানাডা যুবদলের নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল ফুলের তোড়া দিয়ে এই সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ. কে. আজাদ, শহিদুল ইসলাম বাবু, শিমুল, সৈয়দ কামাল হোসেন, মোহাম্মদ আলী শাওন, এম. এইচ. মুহিত তৌহিদ, ইসহাক এবং প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফুলেল শুভেচ্ছা প্রদান ও কুশল বিনিময় শেষে সফররত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন