ডার্ক মোড
Tuesday, 20 October 2026
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

রবিবার (১৮ অক্টোবর) তাঁরা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও শিবগঞ্জ থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ডিআইজি মো. আশিক সাঈদ জানান, জেলার সব পূজামণ্ডপে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন। জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন