ডার্ক মোড
Friday, 16 October 2026
ePaper   
Logo
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অনেকেই গুজব ছড়াতে পারে, কেউ গুজবে কান দিবেন না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অনেকেই গুজব ছড়াতে পারে, কেউ গুজবে কান দিবেন না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

সোহেল কান্তি নাথ, বান্দরবান
ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেছেন কেউ গুজবে কান দেবেন না। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অনেকেই গুজব ছড়াতে পারে আর এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে,তাই গুজবে কান দেয়া যাবে না। পূজাকে ঘিরে দেশে নাশকতার কোন আশংকা নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে সজাগ থাকতে হবে যাতে কোন অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি না হয়।

১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপগুলোতে আর্থিক অনুদানের চেক বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এমন মন্তব্য করেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, পার্বত্য জেলা হলো রংধনুর মতো সুন্দর আর এই জেলার কৃষ্টি ,ইতিহাস আর বৈচিত্র্য সকলের মধ্যে নতুনত্ব জাগিয়ে তোলো। ভিন্ন ভিন্ন ভাষার মানুষ আর নানা রকমের জাতিগোষ্ঠীর সুন্দর সংমিশ্রণ পার্বত্য জেলা বান্দরবান।

এবারের পূজা আরো আনন্দদায়ক করতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রেখেছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্বাচনী ইসতেহার দিয়েছে তা বাস্তবায়ন করতে সর্বোচ্চ শ্রম ও ত্যাগ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বান্দরবানের ৩৩টি পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের হাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০লক্ষ টাকার চেক তুলে দেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ্ মাম্যাচিং এর সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, বান্দরবান কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাসসহ পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা ও পূজামন্ডপের দায়িত্বপ্রাপ্ত সনাতনী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন