ডার্ক মোড
Friday, 16 October 2026
ePaper   
Logo
জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট জেলা প্রতিনিধি
 
জয়পুরহাট প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক শামীম কাদিরের নিজস্ব অর্থায়নে ও আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
বুধবার রাতে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি  আবু বক্কর সিদ্দিক।
 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির। তিনি তাঁর বক্তব্যে বলেন, "শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সম্প্রীতির উৎসব। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বজায় রাখা আমাদের দায়িত্ব।
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  প্রেসক্লাবে সদস্য রতন কুমার  খা, সুজন কুমার মন্ডল। 
 
উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের হাতে শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
 
 
 
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন